একাই ৪ গোল মেসির, করলেন অ্যাসিস্টও, খরা কাটিয়ে দাপুটে জয় মায়ামির
৮৩ মিনিটে হ্যাটট্রিক
এর তিন মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দে পলের পাস ধরে বিপক্ষ গোলরক্ষক গিলিয়েরকে সামনে পেয়ে নিখুঁত চিপে বল জালে জড়িয়ে দেন তিনি। মায়ামি তখন ৫-১ গোলে এগিয়ে। ৮৯ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে তরুণ ফুটবলার অ্যালেক্স শ মায়ামির হয়ে ষষ্ঠ গোলটি করেন।
অতিরিক্ত সময়ে চতুর্থ গোল
তবে তখনও মেসির গোলের খিদে শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে ফের ফ্রি-কিক পায় মায়ামি। আর সেখান থেকেই নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন মেসি। পাঁচ ম্যাচের খরা কাটিয়ে এই বড় জয় মায়ামির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।