পরিচ্ছন্নতায় জোর রেলের, স্টেশন বা ট্রেনে আবর্জনা ফেললেই দ্বিগুণ জরিমানা
পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে ভারতীয় রেল। সেই সঙ্গেই সতর্ক করা হয়েছে যাত্রীদের। স্টেশন বা ট্রেনে আবর্জনা ফেললেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
ট্রেন বা স্টেশনে ময়লা ফেললে জরিমানার নিয়ম ছিল আগেও। তবে এ বার সেই জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এই নির্দেশ অনুসারে, ওই যাত্রীদের জরিমানা করা হবে ১০০০ টাকা। আগে এর পরিমাণ ছিল ৫০০ টাকা।