বিলগ্নিকরণে লক্ষ্য ‘পূরণ’, খরচের অনুপাত নিয়ে চাপ - 24 Ghanta Bangla News
Home

বিলগ্নিকরণে লক্ষ্য ‘পূরণ’, খরচের অনুপাত নিয়ে চাপ

Spread the love

সরকারি হিসেব অনুযায়ী, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ন’টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় মাইনরিটি শেয়ার বিক্রি করে ৫৫,৭৫৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অবদান জীবন বিমা নিগম বা এলআইসির। এলআইসি-তে সরকারের ৬.৫ শতাংশ অংশীদারি বিক্রি করে একাই ৩১,৫১৫ কোটি টাকা টাকা এসেছে। অর্থাৎ, বিলগ্নিকরণের মাধ্যমে সংগৃহীত মোট অর্থের অর্ধেকেরও বেশি এই একটি লেনদেন থেকেই এসেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ায় ২ শতাংশ অংশীদারি বিক্রি করে সরকারের কোষাগারে এসেছে প্রায় ৫,৫৪২ কোটি টাকা। একই ভাবে এনএইচপিসি-তে ৬.০১ শতাংশ অংশীদারি কমিয়ে আরও ৪,৩৫৭ কোটি টাকা টাকা সংগ্রহ করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই হিন্দুস্তান কপারে সরকারের ৬ শতাংশ অংশীদারি বিক্রি হয়েছে, যার মাধ্যমে ৩,০৪১ কোটি টাকা এসেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *