West Bengal News Live: মমতার বিরুদ্ধে FIR-র নির্দেশ, শুভ্রাংশুর সঙ্গে ভিডিয়ো কলে কথা মুখ্যমন্ত্রীর | West Bengal News: CM Suvendu Adhikari Orders FIR against Mamata Banerjee, BJP, TMC, Nepal Disaster Rescue Operation Live Updates on 29 August 2026
রাজ্যের সব খবরের লাইভ আপডেটImage Credit: PTI
তৃণমূল ছাত্র পরিষদ দিবসে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেপালে বিপর্যয়ে নিখোঁজ বাঙালিদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন মুখ্যমন্ত্রী। সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মুকুল রায়ের ছেলের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুভ্রাংশু রায়ের স্ত্রীও নিখোঁজ হয়ে গিয়েছেন নেপালে। অন্যদিকে, শিশুমৃত্যু নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ এখন স্বাস্থ্য দফতরের স্ক্যানারে। রাজ্যের সমস্ত খবর দেখে নিন একনজরে-