পুজোর আগেই সেলফি পয়েন্ট, পর্যটনের ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি ঘটবে, দাবি
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম
ঘন সবুজ শালবনের মাঝে থাকবে সেলফি পয়েন্ট। সেখানে দেখা যাবে হাতি, ময়ূর, হরিণ ভালুক, শেয়াল। নাহ্, আসল নয়, কৃত্রিম। পর্যটকদের জন্য চা, ফাস্ট ফুডের স্টল ও জঙ্গলমহলের হস্তশিল্পের বিপণন কেন্দ্রও থাকবে সেখানে। ফলে সময় কাটানোর পাশাপাশি পছন্দের কেনাকাটাও করতে পারবেন পর্যটকেরা। আর এ সবের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন স্থানীয়রা। ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউয়ের দাবি, সেলফি পয়েন্টের কারণে পর্যটন ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি ঘটবে।