‘১১ কেজি ওজন বেড়েছে...’, মাতৃত্বের আনন্দ এবং কষ্ট নিয়ে অকপট হবু মা সামান্থা - 24 Ghanta Bangla News
Home

‘১১ কেজি ওজন বেড়েছে…’, মাতৃত্বের আনন্দ এবং কষ্ট নিয়ে অকপট হবু মা সামান্থা

Spread the love

জীবন ও কেরিয়ারের নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। গত বছর পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গে গাঁটছড়া বাঁধার পর সম্প্রতি সকলের সঙ্গে মাতৃত্বের সুখবর ভাগ করে নিয়েছিলেন। বর্তমানে মাতৃত্বকালীন বিরতিতে থাকা সামান্থা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে এক খোলামেলা আড্ডায় তাঁর এই নতুন সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

সেশনের শুরুতেই সামান্থা নতুন এবং হবু মায়েদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘নতুন মায়েরা, কেমন আছেন?’ তাঁর প্রশ্নের জবাবে এক অনুরাগী লেখেন, ‘প্রসবের পর তাঁর ওজন বেড়ে যাওয়ার দুঃখের কথা। আর সেখানেই হবু মা সামান্থার অকপট বার্তা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি! আমারও ইতিমধ্যে ১১ কেজি ওজন বেড়ে গিয়েছে।’ গর্ভধারণের এই ধাপে শারীরিক পরিবর্তনের পাশাপাশি এই নতুন অনুভূতি নিয়ে এক অনুরাগী যখন তাঁকে জিজ্ঞাসা করেন তিনি কি এই পর্যায় উপভোগ করছেন, সামান্থা জবাব দেন, ‘মনপ্রাণ দিয়ে উপভোগ করছি।’

কথায় কথায় উঠে আসে নতুন মায়েদের দিনযাপন। সে প্রসঙ্গে সামান্থা লেখেন, ‘শুনেই বুঝতে পারছি, এটা একটা ফুল-টাইম জব!’ এক অনুরাগী জানান, মা হওয়ার পর তিনি নিজের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করছেন। জবাবে সামান্থা জানান, আগে ভেবেছিলেন এই প্রক্রিয়াটি হয়তো তাঁকে মানসিক ভাবে কিছুটা বিভ্রান্ত বা চাপে ফেলবে, কিন্তু আদতে এটি তাঁকে ভিতর থেকে বেশ শক্তিশালী করে তুলেছে।

সম্প্রতি স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে ভিয়েতনাম সফর ও বেবিমুনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের ভালোবাসায় ভেসেছেন সামান্থা। অন্যদিকে, বড়পর্দায় সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ‘মা ইন্তি বাঙ্গারাম’ (Maa Inti Bangaaram) ছবিতে, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গুলশন দেবাইয়া ও দিগন্ত মাঞ্চালে অভিনীত এই অ্যাকশন-ড্রামার সাফল্যের পরেই সামান্থা আনুষ্ঠানিক ভাবে তাঁর মাতৃত্বকালীন বিরতি শুরু করেন।

FAQ

১. প্রেগন্যান্সিতে সামান্থার কত কেজি ওজন বেড়েছে?

উত্তর: সামান্থা জানান যে গর্ভধারণের পর তাঁর ইতোমধ্যে ১১ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে।

২. সামান্থা ও রাজ নিদিমোরুর সন্তান কবে আসতে চলেছে?

উত্তর: ২০২৬-এর শেষের দিকেই রাজ এবং সামান্থার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩. সামান্থাকে শেষ কোন চলচ্চিত্রে দেখা গিয়েছিল?

উত্তর: তাঁকে শেষ দেখা গিয়েছিল সুপারহিট তেলেগু ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ, যার পর তিনি সাময়িক বিরতি নিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *