Electric Ferry in Bengal | বাংলায় আসছে ১০০ যাত্রীর নতুন হাইব্রিড ইলেকট্রিক ফেরি
কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে এ বার বাংলা পেতে চলেছে নতুন দু’টি ১০০জন প্যাসেঞ্জার বহনকারী হাইব্রিড ইলেকট্রিক ফেরি এবং জলদাপাড়ায় দু’টি বেইলি ব্রিজ। শনিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে WBTDCL। নতুন কী থাকতে চলেছে এই ইলেকট্রিক ফেরিতে, এই সময় লাইভ-এর মুখোমুখি হয়ে জানালেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিএমডি পি.আর.হরি।