মিষ্টির সঙ্গে রেস্তোরাঁর খাবারেও নিষিদ্ধ রং, নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা
অফিসাররা জানিয়েছেন, আর মাস খানেক পরেই শহর জুড়ে শারদোৎসব শুরু হয়ে যাবে। সে সময়ে মানুষ দোকানের খাবার বেশি বেশি খাবেন। আর বেশি লাভের জন্য খাবারের গুণমান সঠিক না-রাখার প্রবণতা বাড়বে বিক্রেতাদের মধ্যে। তা যেন না-হয়, সেই জন্যই অভিযান শুরু করা হলে। তাঁরা জানান, এ দিন মিষ্টির দোকান ও রেস্তোরাঁর মালিকদের সতর্ক করা হয়েছে, নিষিদ্ধ রং যুক্ত খাবার নষ্ট করা হয়েছে। এর পরেও সঠিক ভাবে খাবার তৈরি করা না-হলে আইনি পদক্ষেপ করা হবে। তবে এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের অনেকেরই বক্তব্য, ওই সব রং যেখানে বিক্রি হয়, সেখানেও অভিযান চালানো দরকার।