মরশুমি নয়, ৩৬৫ ডে-জ ট্যুরিজ়ম চাইছে পর্যটন দপ্তর - 24 Ghanta Bangla News
Home

মরশুমি নয়, ৩৬৫ ডে-জ ট্যুরিজ়ম চাইছে পর্যটন দপ্তর

Spread the love

আগের সরকার পর্যটনকে শিল্পের মর্যাদা দিলেও সেই অর্থে হসপিটালিটি স্টেক হোল্ডারদের নিয়ে কোনও পরিকল্পনা করেনি বলেই অভিযোগ বর্তমান সরকারের। নতুন সরকারের পরিকল্পনা, পর্যটনকে ৩৬৫ দিনের পূর্ণাঙ্গ অর্থনীতিতে রূপান্তরিত করা হবে। সেই লক্ষ্যে পর্যটন দপ্তর হসপিটালিটি স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে দু’পক্ষের মতামতের ভিত্তিতে বিশেষ রূপরেখা তৈরি করবে। বৃহস্পতিবারের এ সংক্রান্ত বৈঠকে অম্বুজা নেওটিয়া গ্রুপ, দ্য পার্ক, তাজ, ম্যারিয়ট, হায়াত রিজেন্সি, দ্য ওয়েস্টিন কলকাতা, নভোটেল-এর মতো দেশের প্রথম সারির হোটেল ও হসপিটালিটি ব্র্যান্ডগুলির প্রতিনিধিরা অংশ নেন। রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী আর্থিক সমৃদ্ধির রূপরেখা তৈরি করতেই এই আলোচনার আয়োজন করা হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *