ঘরের মধ্যেই আস্ত রেল লাইন! ২৪ ফুটের মডেল বানিয়ে তাক লাগালেন নিউ ব্যারাকপুরের অনুপ বিশ্বাস
২৪ ফুটের মডেলে ৪৫ কিলোমিটার রেলপথ
নিউ ব্যারাকপুরে অনুপের ঘরেই তৈরি হয়েছে ২৪ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া একটি বিশাল রেল মডেল। অনুপ বিশ্বাসের মতে, আসল রেলপথের প্রায় ৪৫ কিলোমিটার অংশকে ছোট করে তুলে ধরা হয়েছে সেখানে। প্রায় আড়াই মাস ধরে চলেছে কাজ। তবে অনুপ একা নন। তাঁর সঙ্গে ছিলেন আরও সাত-আট জন। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই, এটা আসল রেল লাইন নয়। মডেলের মধ্যে রয়েছে রেল ট্র্যাক, পাথর, ব্রিজ, ওভারব্রিজ, টানেল এবং সিগন্যাল পোস্ট। এমনকী রেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন অংশও। অর্থাৎ, আসল রেল ব্যবস্থার একটি ছোট সংস্করণ যেন চলে এসেছে একটি ঘরের ভিতর।