‘আমার ভুল কোথায়?’, ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক সূর্যকুমার যাদব
মানসিক ভাবে ভেঙে পড়েন, দেড় মাস বাড়িতে ছিলেন সূর্য
প্রথমে কিছু না বললেও পরে বিষয়টি নিয়ে মানসিক ভাবে সমস্যায় পড়েছিলেন বলে জানালেন সূর্যকুমার। কারণ তাঁর নেতৃত্বে ভারত গত দু’বছরে একটাও টি-টোয়েন্টি সিরিজ় হারেনি। বরং বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছিল দল।
সূর্য স্পষ্ট বলেন, ‘হ্যাঁ, আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দু’বছরে একটাও সিরিজ় হারেনি দল। বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছে। তাই স্বাভাবিক ভাবেই আপনি চাইবেন কিছু পাল্টাবে না। যখন সবকিছু ভালো চলছে, তখন কেন পরিবর্তন? পরিবর্তনের কারণ কী? এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল।’ এই সময়টা তাঁর জন্য সহজ ছিল না বলে জানিয়েছেন সূর্য। প্রায় দেড় মাস বাড়িতে বসে ছিলেন তিনি।