আত্মীয়ের হাতেই খুন কলকাতার ব্যবসায়ী, নেপথ্যে অনলাইন গেম
দু’দিন আগে মালদার বাড়িতে গিয়ে খুন হন কলকাতার ব্যবসায়ী অর্ণব সেন। সেই ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রে খবর, অনলাইন গেলে আসক্ত হয়ে পড়েছিলেন ধৃতেরা। তাঁদের টাকার প্রয়োজন ছিল। সেই কারণেই এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান।