PIB Fact Check: আধার কার্ড দিলেই কেন্দ্রীয় প্রকল্পে মিলছে ৩ লক্ষ ঋণ! জেনে নিন আসল সত্যিটা | Aadhaar Card Loan: Government Offering RS 3 Lakh Under ‘Pradhan Mantri Loan Yojana’? PIB Reveals Truth - 24 Ghanta Bangla News
Home

PIB Fact Check: আধার কার্ড দিলেই কেন্দ্রীয় প্রকল্পে মিলছে ৩ লক্ষ ঋণ! জেনে নিন আসল সত্যিটা | Aadhaar Card Loan: Government Offering RS 3 Lakh Under ‘Pradhan Mantri Loan Yojana’? PIB Reveals Truth

Spread the love

কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) দিলেই মিলছে তিন লক্ষ টাকা ঋণ। তাও আবার কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের আওতায়। সোশ্যাল মিডিয়া এমনই খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু সত্যিই কি কেন্দ্রীয় সরকার এমন কোনও প্রকল্প চালু করেছে? এবার আসল তথ্য সামনে আনল কেন্দ্রীয় সরকার।

কোন প্রকল্প নিয়ে দাবি করা হচ্ছে?

সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ও ভিডিয়ো ভাইরাল হয়। অনেকেই সেই সমস্ত দাবি সত্যি বলে বিশ্বাসও করেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে,”প্রধানমন্ত্রী লোন যোজনা-র আওতায় প্রত্যেককে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। আধার কার্ডের মাধ্যমেই এই ঋণের সুবিধা পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।

সত্যতা কী?

সম্প্রতি PIB ফ্যাক্ট চেকের-এর তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিয়োটি শেয়ার করে এই দাবিকে সরাসরি ‘ভুয়ো’ বলে জানানো হয়েছে। ভাইরাল দাবিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী লোন যোজনার আওতায় আধার কার্ডের মাধ্যমে প্রত্যেককে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।

PIB ফ্যাক্ট চেক-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী লোন যোজনা’ নামে এমন কোনও প্রকল্প চালু করেনি, যেখানে আধার কার্ডের ভিত্তিতে প্রত্যেককে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।

সাধারণ মানুষকে কী পরামর্শ?

এই ধরনের আকর্ষণীয় ঋণের অফার বা সরকারি প্রকল্পের নামে ছড়ানো ভুয়ো দাবির বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য জানতে শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দফতরের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সরকারি সূত্রের উপর ভরসা করার পরামর্শ দিয়েছে PIB ফ্যাক্ট চেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *