Kumartuli Ganesh | কুমারটুলি থেকে এ বার বিদেশ যাত্রা গণেশ প্রতিমার
কুমারটুলি থেকে এ বার বিদেশ যাত্রা গণেশ প্রতিমার। কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলিতে তৈরি হচ্ছে বাংলার গণেশ, যার কয়েকটি প্রতিমা পাড়ি দেবে ব্যাঙ্কক ও সিঙ্গাপুরে। বিদেশে যাওয়ার জন্য গণপতির সাজসজ্জাতেও থাকছে বিশেষ আয়োজন—পাগড়ি থেকে নানা ধরনের সাজে তৈরি হচ্ছে প্রতিমা। কুমারটুলির বাংলার গণেশও কী ভাবে পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে? সিঙ্গাপুর ও ব্যাঙ্ককের জন্য তৈরি গণেশ প্রতিমার বিশেষ সাজ কেমন? জানুন এই প্রতিবেদনে।