Amaal Mallik Film Music Break: অরিজিতের মত বলিউড কে বিদায় জানালেন অমলও? | ‘Ab Mujhe Vida Karo’: Amaal Mallik Announces Break From Film Music, Shares Hospital Pic After 'Yeh Awarapan' Row - 24 Ghanta Bangla News
Home

Amaal Mallik Film Music Break: অরিজিতের মত বলিউড কে বিদায় জানালেন অমলও? | ‘Ab Mujhe Vida Karo’: Amaal Mallik Announces Break From Film Music, Shares Hospital Pic After ‘Yeh Awarapan’ Row

Spread the love

জনপ্রিয় সঙ্গীত পরিচালক অমল মালিক (Amaal Mallik) হঠাৎ করেই সুরের রঙিন দুনিয়া থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন। হাসপাতাল থেকে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত আর কোনও হিন্দি ছবির জন্য নতুন গান তৈরি করবেন না। শরীর ও মনের ওপর চলা অতিরিক্ত চাপ সামলাতেই আগামী বছর পর্যন্ত কাজ থেকে দূরে থাকার এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এই সুরকার। অরিজিতের মত তিনিও কী বলিউড থেকে অবসর নিলেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে অমল ক্যাপশনে একটু মজার ছলেই লিখেছেন, বেশি ‘আওয়ারাপান’ করতে গেলে নাকি এই হালই হয়! কিন্তু ছবিটির ভেতরে থাকা যন্ত্রণার ছাপ ভক্তদের চোখ এড়ায়নি। এই ছবি প্রকাশ্যে আসতেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আসলে গত কয়েকদিন ধরেই ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ ছবির ‘ইয়ে আওয়ারাপান’ গানটি নিয়ে সোশাল মিডিয়ায় বেশ জলঘোলা হচ্ছিল। গানটি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠলে অমল সরাসরি অভিযোগ করেছিলেন যে, তাঁর গান ও সুরকে ছোট করার জন্য নাকি টাকা খরচ করে ‘পেইড পিআর’ চালানো হচ্ছে।

সেই বিতর্কের ঠিক পরেই এবার সুরকার নিজের শরীর ও মনের শান্তির দিকে নজর দেওয়ার কথা জানালেন। তিনি জানিয়েছেন, তাঁর শরীর, মনকে সুস্থ করে তোলার জন্য এখন একটা লম্বা বিশ্রামের খুব দরকার। তাই আগামী বছর পর্যন্ত বলিউডের কোনও নতুন ছবিতে তিনি সুর বাঁধছেন না। তবে তিনি এও যোগ করেছেন, তাঁর সুর করা পুরনো কিছু ছোট বাজেটের ছবির গান ইতিমধ্যেই জমা পড়ে আছে। সেই ছবিগুলো যদি বড় পর্দায় মুক্তি পায়, তবে সেই গানগুলো দর্শক শুনতে পাবেন। অতিরিক্ত কাজের চাপ, ক্লান্তি এবং গত কয়েকদিনের তীব্র মানসিক উত্তেজনার কারণেই তাঁর শরীর ভেঙে পড়েছিল। চিকিৎসকদের পরামর্শেই আপাতত কিছুদিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে।

নিজের বার্তায় আবেগপ্রবণ হয়ে অমল লিখেছেন, সিনেমার গানের পথ তাঁকে অনেক দূর নিয়ে এসেছে, কিন্তু এবার নিজের মনের মতো করে তিনি কাজ করতে চান। তিনি অনুরাগীদের আশ্বাস দিয়ে বলেছেন, “এবার আমাকে বিদায় জানান, তবে আমি খুব তাড়াতাড়ি নতুন সুর নতুন কাজ নিয়ে ফিরে আসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *