সিনেমায় যা ছিল কল্পনা, নেপালে কি সেটাই হলো বাস্তব? ‘2012’-এর দৃশ্য নিয়ে তুমুল চর্চা - 24 Ghanta Bangla News
Home

সিনেমায় যা ছিল কল্পনা, নেপালে কি সেটাই হলো বাস্তব? ‘2012’-এর দৃশ্য নিয়ে তুমুল চর্চা

Spread the love

ভাইরাল ‘2012’-এর দৃশ্য

জন কুস্যাক, আমান্ডা পিট এবং চিওয়েটেল এজ়িওফর অভিনীত ‘2012’ ছবিতে পৃথিবী জুড়ে ভয়াবহ ভূতাত্ত্বিক বিপর্যয়ের কাহিনিকে ফুটিয়ে তোলা হয়েছিল। সেই ছবিরই একটি দৃশ্যে দেখা যায় বিশাল জলরাশি পাহাড়ের দিকে ধেয়ে আসছে। আর সেই দৃশ্যের সঙ্গে নেপালের সাম্প্রতিক বন্যার ছবিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ছড়িয়ে পড়েছে।

অনেকেই মন্তব্য করেছেন, সিনেমায় যে ধরনের ভয়াবহ প্রলয় দেখানো হয়েছিল, নেপালের সাম্প্রতিক পরিস্থিতির দৃশ্যও অনেকটা তেমনই। কেউ কেউ আবার লিখেছেন, ‘2012’ সিনেমায় যেন আগেই এই বিপর্যয় দেখানো হয়েছিল।

সিনেমার পোস্টারেও কি ছিল ইঙ্গিত?

একজন বৌদ্ধ সন্ন্যাসী পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখছে বিপর্যয়ের ভয়ঙ্কর রূপ। তাঁর মঠের দিকেই ধেয়ে আসছে বিশাল ঢেউ। কিন্তু তিনি অবিচল দাঁড়িয়ে আছেন পাহাড়ের চূড়ায়। 2012’-র সিনেমার পোস্টারের এই ছবিও এখন খুব ভাইরাল, যেখানে লেখা, ‘We were warned.’। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই দৃশ্যকে নেপাল বিপর্যয়ের ভবিষ্যৎবাণী বলেও দাবি করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *