দিল্লির মডেল মুসকান খুনে গ্রেফতার জিম ট্রেনার ইমরান
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মুসকান এবং ইমরানের মধ্যে প্রায় দেড় বছর ধরে পরিচয় ছিল। তদন্তকারীদের দাবি, গত দু’মাস ধরে মুসকান অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলায় ইমরান তাঁর উপর ক্ষুব্ধ ছিলেন। সেই রাগ থেকেই খুনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।