দিল্লির তরুণী মডেলকে বাড়ি ঢুকে খুন! পায়ে গুলি করে ইমরানকে শ্রীঘরে নিল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

দিল্লির তরুণী মডেলকে বাড়ি ঢুকে খুন! পায়ে গুলি করে ইমরানকে শ্রীঘরে নিল পুলিশ

Spread the love

নয়াদিল্লি: দিল্লিতে ২১ বছরের তরুণী মডেল ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে বাড়িতে (Delhi model)ঢুকে ছুরি দিয়ে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত জিম ট্রেনার। পুলিশের দাবি,…

নয়াদিল্লি: দিল্লিতে ২১ বছরের তরুণী মডেল ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে বাড়িতে (Delhi model)ঢুকে ছুরি দিয়ে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত জিম ট্রেনার। পুলিশের দাবি, ইমরান নামে ওই যুবককে বৃহস্পতিবার রাতে রাজৌরি গার্ডেন এলাকায় একটি এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অভিযুক্তের দুই পায়ে গুলি লাগে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হন ২১ বছরের মুসকান। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অন্য এক ব্যক্তির সঙ্গে মুসকান কথা বলছিলেন এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল ইমরান। সেই রাগ থেকেই এই হামলা বলে পুলিশের দাবি।

আরও দেখুনঃ দিল্লিতে আইএসআই-এর চরবৃত্তির চক্র ফাঁস, ধৃত দম্পতি

তদন্তে জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে মুসকানের (Delhi model)সঙ্গে পরিচয় ছিল অভিযুক্তের। দু’জনের মধ্যে যোগাযোগও ছিল। এমনকি গত ২০ আগস্ট তাঁরা একটি হোটেলেও দেখা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে গত প্রায় দু’মাস ধরে মুসকান অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলায় ইমরান ক্ষুব্ধ হয়ে উঠেছিল বলে অভিযোগ। সেই রাগ ক্রমশ বাড়ছিল।

বুধবার সন্ধ্যায় মুসকান (Delhi model)যখন বাড়িতে একা ছিলেন, তখন সেখানে পৌঁছয় ইমরান। পুলিশের দাবি, বাড়ির ভিতরেই দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ছুরি নিয়ে মুসকানের উপর হামলা চালায়। একাধিকবার ছুরির আঘাত করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় বাড়ির দ্বিতীয় তলায় পড়ে ছিলেন মুসকান।

আরও দেখুনঃ ক্ষমতায় ফিরলেও দাপট কমছে বিজেপির, ‘মুড অব দ্য নেশন’-এর সমীক্ষায় রাহুলের স্বস্তি

ঘটনাটি প্রথমে নজরে আসে বাড়ির পরিচারিকার। তিনি মুসকানকে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

মুসকান ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের School of Open Learning-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন তিনি। পশ্চিম দিল্লির মঙ্গল হাসপাতালের কাছে একটি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তরুণী। চার ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ছোট।

মুসকানের বন্ধু আমন সংবাদমাধ্যমকে জানান, (Delhi model)ঘটনার খবর পাওয়ার পর তাঁর দিদি চণ্ডীগড় থেকে ফোন করে তাঁকে দ্রুত বাড়িতে যেতে বলেন। তাঁকে জানানো হয়েছিল, মুসকানকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আমন বলেন, তিনি বন্ধুদের ফোন করে মুসকানকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছনোর পর জানতে পারেন, হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন।

আরও দেখুনঃ রাজনাথের অস্ত্র উৎপাদনের বেসরকারিকরণে এবার তৈরী হবে ১৫০০ কিলোমিটার পাল্লার মিসাইল

আমনের আরও দাবি, ইমরান দীর্ঘদিন ধরেই মুসকানকে অনুসরণ ও বিরক্ত করছিল। পরিবারের সদস্যরাও নাকি অভিযুক্তের এই আচরণ সম্পর্কে অবগত ছিলেন। যদিও এই অভিযোগগুলির বিস্তারিত তথ্য এবং ঘটনার পেছনে থাকা সমস্ত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

খুনের পর থেকেই ইমরানের সন্ধানে একাধিক পুলিশি দল গঠন করা হয়েছিল। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে রাজৌরি গার্ডেন এলাকায় পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয় বলে দাবি তদন্তকারীদের। সেই সময় ইমরানের দুই পায়ে গুলি লাগে এবং তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *