‘এটা হাস্যকর’, অনায়াকে খেলার অনুমতি দিয়ে বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া, সরব মারিজান ক্যাপ
ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে অবশ্য ঘরোয়া মহিলাদের ক্রিকেটে রূপান্তরকামী খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে বর্তমানে আলাদা কোনও নির্দিষ্ট নীতি নেই। ফলে অনায়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের পর বিষয়টি আরও আলোচনায় এসেছে।
২০২৭ সালে উচ্চস্তরের ক্রিকেটে ফেরার লক্ষ্য
অনায়া জানিয়েছেন, ক্রিকেট তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। লিঙ্গ পরিবর্তনের পর ফের ক্রিকেটে ফিরতে তাঁকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে অস্ট্রেলিয়ায় স্থানীয় ক্রিকেট খেলার সুযোগ পেয়ে তিনি আরও বড় লক্ষ্যের দিকে এগোতে চাইছেন। তিনি বলেন, ‘আজ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। কয়েক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার পর অবশেষে আমি আবার সেই খেলায় ফেরার সুযোগ পেয়েছি, যে খেলা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ।’
২৫ বছর বয়সি অনায়া আরও বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় মহিলাদের ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছি। ২০২৭ সালের মার্চ থেকে উচ্চস্তরের ক্রিকেট খেলার লক্ষ্য রয়েছে আমার। আমি বলছি না যে দলে জায়গা পেয়ে গিয়েছি। আমি শুধু বলছি, আমাকে সেই জায়গার জন্য লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে। আর সেই সুযোগ কাজে লাগাতে আমি পরিশ্রম করব।’ অনায়ার মতে, খেলাধুলায় সকলের অংশগ্রহণের সুযোগ এবং প্রতিযোগিতায় ন্যায্যতা— দু’টিই গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ক্রিকেটের নিয়ম তৈরি করার সময় এই দুই দিকই বিবেচনা করা উচিত।