ইমরান ইস্যুতে চাপে PCB, সরব চ্যাপেল-কামিন্স-খোয়াজারা
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেগ চ্যাপেল। তাঁর দাবি, আগের তুলনায় অনেক বেশি অসুস্থ এখন ইমরান। চ্যাপেলের বক্তব্যকে সমর্থন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। অন্য দিকে, ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তিকে কটাক্ষ করেছেন উসমান খোয়াজা। তিনি লেখেন, ‘এটা তো রীতিমতো হাস্যকর।’ ইমরানের চিকিৎসা ও জেলের পরিস্থিতি ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে।