‘যে রাঁধে, সে চুলও বাঁধে’— কোলে সন্তান, কাঁধে Census-এর দায়িত্ব, ভাইরাল অসমের শিক্ষিকার ভিডিয়ো
রুমি জানান, এই কাজের ক্ষেত্রে কখন কোথায় যেতে হবে বা কতক্ষণ কাজ চলবে, তা সব সময় আগে থেকে নিশ্চিত থাকে না। তাই দুই ছোট মেয়েকে বাড়িতে রেখে যাওয়ার পরিস্থিতি না থাকায় তাঁদের সঙ্গেই নিয়ে বেরিয়েছিলেন তিনি। এক দিকে সরকারি দায়িত্ব, অন্য দিকে দুই শিশুকে সামলানোর দায়িত্ব। দুটোই যেন একসঙ্গে কাঁধে তুলে নিয়েছেন রুমি। সত্যিই যেন প্রচলিত প্রবাদে বাস্তব ছবি —‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’