বিরিয়ানি খেয়ে অসুস্থ চিকিৎসক ও পড়ুয়ারা
এই সময়, তমলুক: কলেজের ফাউন্ডেশন ডে-র অনুষ্ঠানে খাবার খেয়ে পড়ুয়া ও চিকিৎসকদের একাংশের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। পেট ব্যথা, ডায়েরিয়া, বমি বমি ভাব-সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় বলে দাবি। তিন বিভাগীয় প্রধানকে নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছেন কলেজ কর্তৃপক্ষ।