প্রকাশ্যে ‘সে তো আজও বোঝে না’-র ফার্স্ট লুক
কথা বলার জন্য এখন হাতের মুঠোয় একাধিক উপায়। ফোন, মেসেজ, ভিডিয়ো কল—সবই রয়েছে। তবু মনের কথাটা প্রিয় মানুষটিকে বলা হয়ে ওঠে না অনেক সময়ে। কখনও লজ্জা, কখনও ভয়, আবার কখনও সম্পর্কের দায়বদ্ধতা সেই অনুভূতিকে মনের মধ্যেই আটকে রাখে। আর যখন সেই না-বলা কথাগুলো প্রকাশ করার সাহস আসে, ততক্ষণে হয়তো অনেকটা সময় পেরিয়ে যায়। এমনই এক না-বলা ভালোবাসা, বন্ধুত্ব এবং অসম্পূর্ণ সম্পর্কের গল্প নিয়ে আসছে রন রাজ পরিচালিত নতুন বাংলা ছবি ‘সে তো আজও বোঝে না’। ছবির ট্যাগলাইন–‘কেন সে বোঝে না’। যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।