নেপালে বন্যাত্রস্ত এলাকায় মৃতদেহ থেকে গয়না চুরি, ধৃত অভিযুক্তরা - 24 Ghanta Bangla News
Home

নেপালে বন্যাত্রস্ত এলাকায় মৃতদেহ থেকে গয়না চুরি, ধৃত অভিযুক্তরা

Spread the love

কাঠমাণ্ডু: একদিকে হড়পা বানের ধ্বংসলীলা আর স্বজনহারাদের হাহাকার, আর অন্যদিকে সেই মহাপ্রলয়ের মাঝেই চরম অমানবিকতার এক শিউরে ওঠা ছবি! নেপালের ভয়াবহ বন্যায় ভেসে আসা এক…

কাঠমাণ্ডু: একদিকে হড়পা বানের ধ্বংসলীলা আর স্বজনহারাদের হাহাকার, আর অন্যদিকে সেই মহাপ্রলয়ের মাঝেই চরম অমানবিকতার এক শিউরে ওঠা ছবি! নেপালের ভয়াবহ বন্যায় ভেসে আসা এক মহিলার মৃতদেহ থেকে কানের দুল চুরির একটি ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিপর্যয়ের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য অপরাধের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। পরিস্থিতি উত্তপ্ত হতেই দ্রুত পদক্ষেপ করেছে নেপাল পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িতদের হেফাজতে নেওয়া হয়েছে।

৪১ সেকেন্ডের ওই শিউরে ওঠা ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি বন্যায় ভেসে আসা এক মহিলার নিথর দেহ কাদার মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এরপর অত্যন্ত নির্লিপ্তভাবে ওই মৃত মহিলার কান থেকে কানের দুল জোড়া খুলে নিয়ে পকেটে বা পাশে সরিয়ে রাখতে দেখা যায় তাদের। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থলে তখন বেশ কয়েকজন পুরুষ ও মহিলা দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই গোটা ঘটনার প্রতিবাদ করার বদলে মোবাইল ফোনে তা রেকর্ড করতে ব্যস্ত ছিলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। মৃত্যুমিছিলের মাঝে এমন অমানবিকতায় শিউরে ওঠেন সাধারণ মানুষ। ক্রমবর্ধমান ক্ষোভের মুখে পড়ে তড়িঘড়ি আসরে নামে নেপাল পুলিশ। এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে নেপাল পুলিশের তরফে জানানো হয়, মৃতদেহ থেকে অলঙ্কার চুরির মতো ঘৃণ্য ঘটনায় জড়িত ওই ব্যক্তিদের ইতিমধ্যেই শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে।

নেপালের সার্বিক পরিস্থিতি এখনও ভয়াবহ

এই চরম অমানবিক ঘটনার পাশাপাশি নেপালের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী এই হড়পা বানে নেপাল ও তিব্বত মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা প্রায় দু’হাজারের কাছাকাছি। এই নিখোঁজদের তালিকায় রয়েছেন অন্তত ২৯০ জন ভারতীয় নাগরিক।

বিপুল জলোচ্ছ্বাস ও কাদার তোড়ে রাস্তাঘাট, কংক্রিটের সেতু ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকাজে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। এর দোসর হয়েছে নদীর উৎসমুখে নতুন করে তৈরি হওয়া একটি ‘ব্যারিয়ার লেক’ বা হ্রদ। হ্রদটি ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ। সেটি কোনওভাবে ভেঙে গেলে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চারদিকে যখন এমন হাহাকার আর মৃত্যুভয়, তখন মৃতদেহ থেকে গয়না চুরির এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রকৃতির রুদ্ররোষের চেয়েও কখনও কখনও মানুষের অমানবিকতা বেশি ভয়াবহ হয়ে ওঠে!

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *