চমক দিতে নীল রং, কিন্তু টিকল না পিচ! তদন্ত দাবি রায়নায়
অভিযোগ প্রসঙ্গে রায়নার বিজেপি বিধায়ক সুভাষ পাত্র জানান, রাস্তায় কী ব্যবহার করা হয়েছিল তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়। তিনি বলেন, ‘রাস্তার অবস্থা খারাপ। এখানে অনেক রাইস মিল ও ছোট ইন্ডাস্ট্রি আছে, তারাও সমস্যায় পড়েছে। এসডিও এবং পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে, আপাতত প্রাথমিক মেরামতি হবে। পুজোর পরে স্থায়ী ভাবে সারানো হবে, সেখানে কোনও চমক দেওয়ার জন্য রং থাকবে না।’