ইমরান খানের ছেলের সাক্ষাৎকার দেখানোয় ম্যাচ বয়কটের হুমকি, পাত্তা না পেয়ে যা করল পাকিস্তান... - 24 Ghanta Bangla News
Home

ইমরান খানের ছেলের সাক্ষাৎকার দেখানোয় ম্যাচ বয়কটের হুমকি, পাত্তা না পেয়ে যা করল পাকিস্তান…

Spread the love

লর্ডসে সিরিজ়ের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ ব্রেকে স্কাই স্পোর্টস চ্যানেলে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ার কথা ছিল। সেটা বিজ্ঞাপন দিয়ে প্রচার হতেই তা বন্ধ করতে উদ্যত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা যে PCB প্রধান যিনি আবার সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির অঙ্গুলি হেলনেই হয়েছে তা বুঝতে আর কারও অসুবিধা হয়নি।

ক্রিকইনফো এবং দ্য গার্ডিয়ানের মতো একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, PCB জানিয়ে দেয় সাক্ষাৎকারটি দেখানো হলে বাবর আজমের দল মাঠে নামবে না এবং টেস্ট ম্যাচ বয়কট করবে। তবে PCB-র সেই হুমকিকে পাত্তা না দিয়ে ১৮ মিনিটের ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। এরপরই ক্ষুব্ধ হয়ে PCB খেলোয়াড়দের মাঠে নামতে বারণ করে, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অবস্থা বেগতিক দেখে দ্রুত মাঠে নামে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ECB। কর্তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পাকিস্তান দল মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে নামতে বাধ্য হয় এবং ম্যাচ বন্ধ হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *