সচিন বনাম কোহলি বিতর্কে পড়েছিলেন রোষের মুখে, এ বার পাল্টা দিলেন ডি ভিলিয়ার্স
সচিন-বিরাট বিতর্ক নিয়ে কী জানালেন ডি ভিলিয়ার্স?
রোষের মুখে ও বিতর্কের পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিয়োয় তিনি জানান, বিরাট ও সচিনকে নিয়ে তাঁর মন্তব্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। ডি ভিলিয়ার্স বলেন, ‘মনে রাখবেন, এটা আমার মতামত। আমি কাউকে বাদ দিচ্ছি না। আমি যে ভাবে দেখি, সেটাই আপনাদের বলছি।’