দুয়ারে উপনির্বাচন, নন্দীগ্রামে প্রার্থী খুঁজতেই ‘কালঘাম’ ছুটছে তৃণমূলের
দিগন্ত মান্না, নন্দীগ্রাম
নন্দীগ্রামের জমি আন্দোলনকে হাতিয়ার করে ২০১১–য় রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা ছিল তৃণমূলের দখলে। ২০২৬-এ পালাবদলের পরে সেই নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে তৃণমূলের। পুজোর আগে নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। লড়াই করা তাঁদের পক্ষে যে কঠিন হবে তা মানছেন জেলা তৃণমূল নেতৃত্ব। বর্ষীয়ান তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাইতি কোনও রাখঢাক না–রেখেই বলছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ইমেজে নন্দীগ্রামে বিজেপি জিতবে।’ আবার তৃণমূল নেতা অখিল গিরির অভিযোগ, তৃণমূল কর্মী–সমর্থকদের ভয় দেখাচ্ছে পুলিশ। অভিযোগ অস্বীকার করছে শাসকদল বিজেপি।