কাজের চাপে পুরুলিয়ায় ব্যাঙ্ক আধিকারিকের মৃত্যুর অভিযোগ
এই সময়, পুরুলিয়া: কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জেরে এক ব্যাঙ্ক আধিকারিকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া। বুধবার সন্ধ্যায় শহরের রাধাকৃষ্ণ মোড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কেল অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভদেখান ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকরা। নিহত আধিকারিকের নাম বীরসিং সোয়াইন (৩৮)। তিনি বাঁকুড়ার গলিয়া শাখায় সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন। বাড়ি জামশেদপুরে। কর্মীদের অভিযোগ, পুরুলিয়া সার্কেলে অন্যায্য টার্গেট পূরণ এবং ছুটির দিনেও ডিউটি করার অস্বাভাবিক চাপের কারণেই এই মর্মান্তিক পরিণতি।