Tapas Roy: 'তোমরা অন্তর্বাসটাও তো খুলে নিয়ে গিয়েছিলে, আমরা পরালাম...', কোন প্রসঙ্গে বললেন তাপস রায়? | Industry Minister Tapas Roy Attacks Previous TMC Govt over State's Poor Industrial Condition at TV9 Mega Conclave - 24 Ghanta Bangla News
Home

Tapas Roy: ‘তোমরা অন্তর্বাসটাও তো খুলে নিয়ে গিয়েছিলে, আমরা পরালাম…’, কোন প্রসঙ্গে বললেন তাপস রায়? | Industry Minister Tapas Roy Attacks Previous TMC Govt over State’s Poor Industrial Condition at TV9 Mega Conclave

Spread the love

শিল্পমন্ত্রী তাপস রায়।Image Credit: TV9 বাংলা

কলকাতা: সরকারের ১০০ দিন পূর্তি। বাংলায় শিল্প কার্যত বিদায় নিতে বসেছিল। বিজেপি সরকার এসে সেই শিল্প আবার ফেরাচ্ছে। সরকারের ১০০ দিনের মধ্যে রাজ্যের শিল্প মহলে কতটা পরিবর্তন হয়েছে, পরিকল্পনা-ভাবনার কথা টিভি৯ বাংলার মেগা কনক্লেভে  তুলে ধরলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন-

  1. ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই। ল্যান্ড ব্যাঙ্ক নেই। ল্যান্ড পলিসি নেই। ব্যবসার সুযোগ-সুবিধা নেই। এখানেই এক্সাইটমেন্ট ও উৎসাহ যে এই সরকার আসার পরে টিম শুভেন্দু, মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার আমরা এই ১০০ দিনের মধ্যে বেশ কিছু কাজ সেরেছি।
  2. চারটি শিল্পের উদ্বোধন হয়েছে। আমাদের প্রথম যখন উদ্বোধন হয়, তখন সেটা ছিল লাক্সের। হোসিয়ারি। অন্তর্বাসের। তখন এই যারা ৩৯ বছর ক্ষমতায় ছিল, ৩৪ বছর প্লাস ১৫ বছর- তারা মজা করে বলল, অন্তর্বাস দিয়ে শুরু হল! আমি বললাম, হ্য়াঁ, তোমরা অন্তর্বাসটাও তো খুলে নিয়ে গিয়েছিলে। সেইটা পরালাম। সেটা পরিয়ে শুরু করলাম। তারপরও তিনটি শিল্পের উদ্বোধন হয়েছে। পুজোর আগে আরও হবে।
  3. ৩৩টি কোম্পানি-ইন্ডাস্ট্রিকে আর কিছুদিনের মধ্যেই মিলন মেলায় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জমির কাগজ তুলে দেব।
  4. একটি রাজ্য কীভাবে অদ্ভুতভাবে চলল। যত ভিতরে ঢুকছি, ততই আশ্চর্য হচ্ছি। ভাবছি, এটা কীভাবে এতদিন সম্ভব হল। আমাদের ল্য়ান্ড পলিসি নেই। আমাদের ল্যান্ড ব্যাঙ্ক নেই। ল্যান্ড পলিসিও আমাদের তৈরি করতে হচ্ছে। ল্যান্ড ব্যাঙ্কও করতে হবে। যেসব ল্যান্ড দিয়ে গিয়েছে, সেগুলি জটিল পরিস্থিতিতে। যে জমিগুলি ব্যবহার হয়নি, সেগুলি যে নিয়ে নেব, আমরা জানি না কী এগ্রিমেন্ট হয়ে আছে। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট নিয়ে চলে যাবে। এর মধ্যে দিয়ে আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *