'পেপারলেস' হবে শিলিগুড়ি জেলা হাসপাতাল, সিদ্ধান্ত বৈঠকে - 24 Ghanta Bangla News
Home

‘পেপারলেস’ হবে শিলিগুড়ি জেলা হাসপাতাল, সিদ্ধান্ত বৈঠকে

Spread the love

এই সময়, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালে একাধিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ছাড়াও শিলিগুড়ি জেলা হাসপাতালকে ‘পেপারলেস’ হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শঙ্কর ঘোষের উপস্থিতিতে এই বৈঠক হয়। নয়া ব্যবস্থায় হাসপাতালের রোগীরা আউটডোরে গেলে আর হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হবে না। বরং আধার কার্ড দেখে রোগীর একটি আইডি তৈরি হবে। ওই আইডি দেখেই চিকিৎসক কম্পিউটারে চিকিৎসা ব্যবস্থা লিখে দেবেন। ওই আইডি ধরেই রোগী ফার্মেসিতে গিয়ে ওষুধ পাবেন। এমনকী, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষাও হবে। এই পেপারলেস নিয়ম চালু করা হবে অন্তর্বিভাগেও। পর্যটন মন্ত্রী বলেন, ‘শিলিগুড়ি জেলা হাসপাতালের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। তারই অঙ্গ এই পেপারলেস ব্যবস্থা। দুর্গা পুজোর আগেই এটি চালু হয়ে যাবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *