নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, কী জানালেন শুভ্রাংশু? - 24 Ghanta Bangla News
Home

নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, কী জানালেন শুভ্রাংশু?

Spread the love

শুভ্রাংশুর ঘনিষ্ঠ বিশ্বজিৎ মিত্রও বলেন, ‘৭ সেপ্টেম্বর বৌদির ফেরার কথা ছিল। পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল দাদার সঙ্গে। তখন নেপালের কোনও প্রত্যন্ত গ্রামে ছিল। কিন্তু বুধবার থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না বৌদিকে।’

নেপালে নিখোঁজ হওয়া অধিকাংশ পর্যটকেরই গন্তব্য ছিল কৈলাস-মানস সরোবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যের ৩২ জন নিখোঁজ হয়েছে বলে খবর মিলেছে। সরকার তাঁদের ব্যাপারে খোঁজখবর করছে। নবান্নে বুধবার রাত থেকে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের মধ‍্যে সাত-আট জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। রাজ‍্য সরকার এই পর্যটকদের ফিরিয়ে আনার জন‍্য সব রকম ভাবে সহযোগিতা করবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *