সহকর্মী সবাইকে কাজে পুনর্বহাল, একা চাকরি হারিয়ে দ্বারস্থ মুখ্যমন্ত্রীর
দীর্ঘদিন কোনও সমস্যা না-হলেও চলতি অগস্টের গোড়ার দিকে কাঞ্চন-সহ অন্যান্য কর্মীদের নতুন করে ইন্টারভিউতে ডাকা হয়। কাঞ্চন জানান, ৬ অগস্ট কলকাতার নিউ টাউনের একটি ঠিকানায় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনই এই ইন্টারভিউয়ের ডাক দিয়েছিল। অগস্টের মাঝামাঝি সময়ে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, পুরুলিয়া জেলায় কর্মরত বাকি সব কর্মীকে পুনর্বহাল করা হলেও কেবল বাদ পড়েছেন কাঞ্চন। ক্ষোভ প্রকাশ করে কাঞ্চন বলেন, ‘শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই এই চাকরিটা পেয়েছিলাম। কিন্তু কেন আমাকেই শুধু ছেঁটে ফেলা হল তার কোনও ব্যাখ্যা পাইনি। মুখ্যমন্ত্রী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রীকে আমার প্রতি অবিচারের ঘটনা জানিয়ে চিঠি লিখেছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রাণিসম্পদ দপ্তরের এক আধিকারিক বলেন, ‘ওঁকে সান্তনা দেওয়ারও ভাষা নেই। কী ভাবে যে তালিকা থেকে একজনই বাদ পড়লেন আমরাও জানি না। কারণ এই বিষয়টি জেলার এক্তিয়ারে নেই।’