মিউটেশন ছাড়া মিলবে না পরিষেবা, নোটিস পুরসভার
কাটোয়া পুরসভার এগজ়িকিউটিভঅফিসার চঞ্চলকুমার মণ্ডল বলেন, ‘বহুতলের ফ্ল্যাটের মালিকদের নোটিস দেওয়া হয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা পুরসভায় এসে যেন মিউটেশন করিয়ে নেন।’ লোকসংখ্যা বাড়ার সঙ্গে কাটোয়া শহরে বহুতল নির্মাণও বাড়ছে। পুরসভা সূত্রে খবর, ৪ নম্বর ওয়ার্ডে পাঁচটি, ৫ নম্বর ওয়ার্ডে একটি, ৭ নম্বর ওয়ার্ডে দু’টি, ১০ নম্বর ওয়ার্ডে দু’টি, ১২ নম্বর ওয়ার্ডে দু’টি, ১৩ নম্বর ওয়ার্ডে একটি, ১৫ নম্বর ওয়ার্ডে একটি, ১৭ নম্বর ওয়ার্ডে একটি বহুতল রয়েছে।