Abhishek Banerjee: ‘নিজেকে যোগ্য মনে করলে, সারা দেশে SIR চালু করুন’, আরও এক ধাপ এগিয়ে অভিষেক – Bengali News | Abhishek banerjee: If you feel qualified, launch SIR across the country
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: SIR-এর বিরুদ্ধে আবারও সরব তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন বলছে ২০২৪-এর ভোটার লিস্ট ক্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি এই কথায় সহমত হয়, তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। SIR সমর্থন করলে, কমিশনের বক্তব্য অনুযায়ী, দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে এবার পোস্ট করলেন অভিষেক। একই সঙ্গে নয়া মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করেছেন তিনি।
The EC has stated that the voter lists across various states on the basis of which the GENERAL ELECTIONS were held barely a year ago in 2024 are FAULTY and riddled with IRREGULARITIES.
If that is indeed the case, and if the GoI agrees with the EC’s assessment, then the first…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 13, 2025
অভিষেকের কথায়, “নিজেকে যোগ্য মনে করলে, গোটা দেশে SIR চালু করুন। শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়।” নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, “লোকসভা ভেঙে গোটা দেশে SIR করুন, তারপর নির্বাচনে গিয়ে জনগণের মুখোমুখি হন।”
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এই ভোটার তালিকা নিয়ে যদি সংশয় থাকে, তাহলে তিনি তো নিজেই পদত্যাগ করতে পারেন। তাঁর যদি মনে হয়, ডায়মন্ড হারবারে এই ভোটার তালিকায় জেতা তাঁর অন্যায় হয়েছে, তাঁর এমপি সার্টিফিকেট নেওয়া ভুল হয়েছে।”
SIR নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির উপরেও চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। সংসদে ঝড় তুলছে তৃণমূল। লোকসভা ভেঙে নতুন করে নির্বাচন করার কথা আগেও বলেছিলেন অভিষেক। বুধবার আবার তার প্রেক্ষিতে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে। ডায়মন্ড হারবারের প্রচুর বুথে ৪ বছরে ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠক করে এই গুরুতর অভিযোগ করেন অনুরাগ। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে অভিষেক এবার নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনারকেও।
