জামিন চেয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ
আর জি কর কাণ্ডে নতুন করে তদন্তে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সময়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। জামিনের জন্য আবেদন করেছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পরেই নোটিস জারি করে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী সপ্তাহেই এই আবেদনের শুনানি হতে পারে বলে সূত্রের খবর।