PM Modi | সোশ্যাল মিডিয়ায় মিলাদ-উন-নবি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইদ মোবারক! মিলাদ-উন-নবি উপলক্ষে শুভেচ্ছা। আশা করি, এই উপলক্ষ আমাদের সবার মাঝে সম্প্রীতি ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। উদারতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনা যেন সর্বদা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকে’।