Shubman Gill: শত প্রশ্নের জবাব এল অর্ধশতরানে, অবশেষে উজ্বল শুভমনের ব্যাট – Bengali News | Shubman Gill finally back in form, he gets his career 5th Test half century during India vs England 2nd Test
শত প্রশ্নের জবাব এল অর্ধশতরানে, অবশেষে উজ্বল শুভমনের ব্যাটImage Credit source: BCCI
কলকাতা: কোথায় গেল তাঁর ছন্দ? কবে ফর্মে ফিরবেন তিনি? এ কোন শুভমন গিল (Shubman Gill)? ঠিক কোথায় সমস্যা হচ্ছে শুভমনের? ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল গত কয়েকদিন ধরেই ছিলেন এইরকম শত প্রশ্নের মুখে। এ বার সেই সকল প্রশ্নের জবাব তিনি দিলেন অর্ধশতরানে। রবিবার দ্বিতীয় টেস্টের (Test) তৃতীয় দিন ভাইজ্যাগে বেশ ভালোই ছন্দে দেখা যাচ্ছে শুভমনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ বলে হাফসেঞ্চুরি করলেন শুভমন। হাসি ফুটল তাঁর অনুরাগীদের মুখে। সঙ্গে খানিকটা হলেও নিন্দুকদের জবাবও দিলেন শুভমন।
ভারতের দ্বিতীয় ইনিংসের ২৭তম ওভারে রেহান আহমেদকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরানে পূরণ করেন শুভমন গিল। এটি তাঁর টেস্ট কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি।
Brisk and effective! 🙌 🙌
5th Test FIFTY for Shubman Gill 👏 👏
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/Z9ms3ZlKY7
— BCCI (@BCCI) February 4, 2024
বিস্তারিত আসছে…