Nepal Disaster: নেপালের বিপর্যয় নিয়ে বালেন শাহের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, ত্রাণ নিয়ে প্রস্তুত বায়ুসেনাও | PM Narendra Modi Spoke to Nepal PM Balendra Shah After Flash Flood Disaster, IAF Ready to Leave for Nepal for Rescue Work - 24 Ghanta Bangla News
Home

Nepal Disaster: নেপালের বিপর্যয় নিয়ে বালেন শাহের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, ত্রাণ নিয়ে প্রস্তুত বায়ুসেনাও | PM Narendra Modi Spoke to Nepal PM Balendra Shah After Flash Flood Disaster, IAF Ready to Leave for Nepal for Rescue Work

Spread the love

নেপালের হড়পা বান নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদীও।Image Credit: PTI

নয়া দিল্লি: নেপালের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন ভারতও। নেপালে হড়পা বানের (Nepal Flash Flood) খবর পেতেই সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (PM Balendra Shah)-কে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। খবর সরকারি সূত্রে। জানা গিয়েছে, তিনি নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকার্যে সাহায্যের আশ্বাস দেন।

আজ, বুধবার সকালে নেপালে ভয়ঙ্কর হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। চোখের নিমেষে একের পর এক গ্রাম ভেসে যায়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ সাড়ে তিনশোরও বেশি মানুষ। এর মধ্য়ে ১০৫ জন ভারতীয় পর্যটকও রয়েছেন, যারা নেপালে ঘুরতে বা ট্রেকিংয়ের জন্য গিয়েছিলেন।

বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হড়পা বানে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে উদ্ধারকাজ থেকে ত্রাণ সরবরাহ-সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফেও জানানো হয়েছে যে নেপালের হড়পা বানে উদ্ধারকাজ চালাতে তারা প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতের তরফে ইতিমধ্য়েই ত্রাণসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। সবুজ সঙ্কেত পেলেই ভারতীয় বায়ুসেনার সি-১৭ ও সি-১৩০ বিমান ত্রাণসামগ্রী, ওষুধ ও আর্থ মুভিং ইক্যুইপমেন্ট নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেবে উদ্ধার ও ত্রাণকাজে সাহায্য করার জন্য।

সূত্রের খবর, বায়ুসেনার সি-১৩০ বিমান আজই নেপালের উদ্দেশে রওনা দেবে। আগামিকাল দুপুরে আরও ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেবে সি-১৭ বিমান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও স্ট্যান্ডবাই-তে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *