Asian Games 2026: এশিয়ান গেমসের সূচি ঘোষণা, কবে-কখন মাঠে নামছেন শ্রেয়স-হরমনপ্রীতরা? দেখে নিন | Asian Games 2026 Cricket Schedule Announced, When India Will Play? - 24 Ghanta Bangla News
Home

Asian Games 2026: এশিয়ান গেমসের সূচি ঘোষণা, কবে-কখন মাঠে নামছেন শ্রেয়স-হরমনপ্রীতরা? দেখে নিন | Asian Games 2026 Cricket Schedule Announced, When India Will Play?

Spread the love

হরমনপ্রীত কৌর ও শ্রেয়স আইয়ারImage Credit: Getty Images

কলকাতা : এশিয়ান গেমস ২০২৬-এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রায় শোনা যাচ্ছে নতুন নতুন তথ্য। এবার ঘোষণা করা হল ক্রিকেটের সূচি। পুরুষ ও মহিলা – দুই বিভাগেরই ম্যাচের সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২৬ সালের এশিয়ান গেমস আয়োজন করবে জাপান। ক্রিকেটের সব ম্যাচ হবে একটিই ভেন্যুতে। জাপানের কোরোগি অ্যাথলেটিক পার্কে বসবে ক্রিকেটের আসর।

২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা – দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। এবার সেই সাফল্যই ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। পুরুষ দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ছেলেদের দলগুলিকে ভাগ করা হবে দুটি গ্রুপে। এ ও বি। এছাড়াও ৪টি দলকে বাছা হয়েছে বাছাই দল হিসেবে। আইসিসি টি২০ ক্রমতালিকার ভিত্তিতে এই দলগুলি সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। ছেলেরা নিজেদের অভিযান শুরু করবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ এ-র ২য় স্থানাধিকারী দলের বিরুদ্ধে সকাল সাড়ে ১০ টা নাগাদ খেলতে নামবেন বৈভবরা। সেই ম্যাচ জিতলে ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে সেমিফাইনাল। ফাইনাল ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে। গ্ৰুপ পর্ব থেকে প্রতিটি গ্ৰুপের সেরা দুটি দল নক আউট পর্বে উঠবে। সেখানে বাছাই দলগুলির বিরুদ্ধে খেলবে তারা। এরপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

গ্রুপ এ – আফগানিস্তান, জাপান, নেপাল

গ্রুপ বি হংকং-চিন, মালয়েশিয়া, ওমান

বাছাই দল – বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা

মহিলাদের প্রতিযোগিতায় মোট ৮ দল অংশ নেবে। শুরু থেকেই নকআউট ফরম্যাটে মুখোমুখি হবে দলগুলি। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ দল খেলবে সেমি ফাইনাল। সেখান থেকে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। মেয়েদের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচ জিতলে মহিলা দল কোয়ার্টার ফাইনাল খেলবে ১ অক্টোবর।

মহিলাদের দল – বাংলাদেশ, চিন, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত, জাপান

এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। নেতৃত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। দলে রয়েছেন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, বুমরারা। আবার মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর সঙ্গে রয়েছেন স্মৃতি মন্ধানা, শেফালী বর্মা, প্রতীকা রাওয়াল, ভারতী ফুলমালিরা।

পুরুষ স্কোয়াড – শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী

মহিলা স্কোয়াড – হরমনপ্রীত সিং (অধিনায়ক), স্মৃতি মন্ধানা, প্রতীকা রাওয়াল, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, গুনলান কামালিনী, ভারতী ফুলমালি, শ্রী চরণি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, শ্রীয়াঙ্কা পাটিল, রাধা যাদব, নন্দিনী শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *