রাখিবন্ধনের দিন ১০ হাজার লোক গাইবেন ‘বন্দেমাতরম’ - 24 Ghanta Bangla News
Home

রাখিবন্ধনের দিন ১০ হাজার লোক গাইবেন ‘বন্দেমাতরম’

Spread the love

এই সময়: ১৫ অগস্ট লালকেল্লায় ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। এ বার মুখ্যমন্ত্রীও যাদবপুরের সাম্প্রতিক ঘটনার পিছনে ‘দিমাগি নকশাল’–দের ভূমিকার কথা উল্লেখ করলেন। এ দিনই তিনি ঘোষণা করেন, আগামী ২৮ তারিখ, রাখি বন্ধনের দিন যাদবপুরে ১০ লোকের জমায়েত করে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ গাওয়ার জন্য ১ কিলোমিটার র‍্যাম্প তৈরি করা হবে।

যাদবপুরের ক্যাম্পাসে হামলা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে শুভেন্দু সোমবার এক্স হ্যান্ডলে কিছু ভিডিয়ো পোস্ট করেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে মঙ্গলবার তিনি বলেন, ‘আমি গতকাল (সোমবার) চারটে ভিডিয়ো ছাড়তে বাধ্য হলাম। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে–– লেখা রয়েছে ‘রেড স্যালুট কিষেণজি।’ কে কিষেণজি? ১ হাজার ভারতীয়কে খুন করেছেন। পুলিশকেও খুন করেছেন। ‘রেড স্যালুট কিষেণজি’ যাঁরা বলবেন, তাঁদের স্থান–– কলকাতা, যাদবপুর, পশ্চিমবঙ্গে হবে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *