ভারতে কমছে ATM, বাড়ছে ডিজিটাল পেমেন্ট
ভারতে ATM-এর সংখ্যা দ্রুত কমছে। ২০২৪ সালের মার্চে দেশে এটিএম ছিল ২,১৮,৮১৫টি। ২০২৬ সালের জুলাইয়ে সেই সংখ্যা কমে হয়েছে ২,০৯,৮১২। অর্থাৎ প্রায় ৯,০০০ এটিএম কমেছে। এর পিছনে অন্যতম কারণ ডিজিটাল পেমেন্টের দ্রুত বৃদ্ধি। নগদ টাকা তোলার পরিমাণ কমায় ATM চালানো ও রক্ষণাবেক্ষণের খরচ তুলনায় বেশি হয়ে উঠছে। এই সময়ে ATM-এর মাধ্যমে লেনদেনের মোট মূল্যও ২০ শতাংশের বেশি কমে ২.২০ লক্ষ কোটি টাকায় নেমেছে।