দাম শুনেই চোখে জল, ‘পেঁয়াজ চাহিয়া লজ্জা দিবেন না’, কলকাতার ভাতের হোটেলে পড়ল পোস্টার
পেঁয়াজ আমার, পেঁয়াজ ওগো…। কিন্তু পেঁয়াজ ভুবন ভরা নয় মোটেই। যা দাম, তাতে ঝাঁঝে নয়, টাকা বের করতে গিয়েই চোখে জল আসার জোগাড়। পাইস হোটেলগুলি ইতিমধ্যেই ‘রেড ফ্ল্যাগ’ তুলতে শুরু করেছে। চপ, সিঙাড়ার দোকানেও একই অবস্থা। কলকাতার ফড়িয়াপুকুরের একটি ভাতের হোটেল রীতিমতো পোস্টার দিয়ে এ বার জানিয়ে দিল, ‘পেঁয়াজ চাহিয়া লজ্জা দিবেন না।’