তিন দিনেই কাজ শেষ, সেন্সাসে নজির শিক্ষকের
এই সময়, চন্দ্রকোণা: শিক্ষকদের সেন্সাস-এর কাজের দায়িত্ব দেওয়া নিয়ে অসন্তোষ, প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। তবে, তিন দিনেই সেন্সাসের কাজ শেষ করে নজির গড়লেন চন্দ্রকোণার শিক্ষক বিকাশ লাহা। চন্দ্রকোণা পুরসভার ১৪৮ নম্বর বুথের বিএলও তিনি। তাঁর দায়িত্বে ছিল ২৫৪টি বাড়ির সেন্সাস। চন্দ্রকোণা-২ এর বিডিও উৎপল পাইক তাঁর কাজের প্রশংসা করে বলেন, ‘সময়ের আগে ওই শিক্ষক যে ভাবে কাজ শেষ করেছেন তা প্রশংসনীয়।’