Weather Update | ভ্যাপসা গরমের মাঝেই ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
ভ্যাপসা গরমের মাঝেই দফায় দফায় বৃষ্টি, যদিও তাতে এতটুকু স্বস্তি মিলছে না। মঙ্গলবারও এই একই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, রয়েছে ঘূর্ণাবর্তও। যার জেলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।