Janatar Darbar | পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করা সেই মহিলা এ বার মুখ্যমন্ত্রীর দরবারে
ফুটপাথে দুধ গরম কাণ্ডে উত্তপ্ত বাংলার রাজনীতি। এ বার সেই পরিবার পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’। ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ যাওয়া মহিলাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন,’ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন’। ওই ঘটনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।