দীর্ঘ ৭ বছর পর রাজধানীতে BRICS সম্মেলনে যোগ দিতে আসছেন চিনা রাষ্ট্রপতি জিনপিং
নয়াদিল্লি: ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কে ফের নতুন করে উষ্ণতার সম্ভাবনা তৈরি হয়েছে (Xi Jinping)। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত BRICS সম্মেলনে চিনের…
নয়াদিল্লি: ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কে ফের নতুন করে উষ্ণতার সম্ভাবনা তৈরি হয়েছে (Xi Jinping)। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত BRICS সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, তাঁর সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই দিল্লি ও বেজিংয়ে তৎপরতা শুরু হয়েছে।
তিনটি ভারতীয় সূত্রের দাবি, শি জিনপিং (Xi Jinping)একটি বড় প্রতিনিধিদল নিয়ে ভারতে আসতে পারেন। সত্যি হলে প্রায় সাত বছর পর তাঁর দিল্লি সফর হবে এটি। ফলে BRICS-এর মঞ্চে তাঁর উপস্থিতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ বার্তা।
আরও দেখুনঃ ‘যথেষ্ট চিনি মজুত আছে!’ উত্তরপ্রদেশে চিনি সংকট নেই, দাবি যোগীর
চিনের প্রেসিডেন্টের সম্ভাব্য সফর এমন এক সময়ে হতে চলেছে, যখন ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চিনা সেনা নিহত হন। এরপর দীর্ঘ চার বছর ধরে সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছিল।
২০২৪ সালের অক্টোবরে সেনা প্রত্যাহার বা disengagement নিয়ে সমঝোতা হলেও সীমান্ত সমস্যা পুরোপুরি মিটে যায়নি। তাই শি জিনপিংয়ের (Xi Jinping)দিল্লি সফর হলে সেটিকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হবে।
আরও দেখুনঃ পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ STF থানা এবং আদালত বন্ধ নয়! কলকাতা হাইকোর্টের রায়কে নস্যাৎ করল সুপ্রিমকোর্ট
ভারতীয় সূত্রের দাবি, চিনা আধিকারিকরা ইতিমধ্যেই দিল্লিতে থাকার জন্য হোটেল এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনা চূড়ান্ত করার কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, শি জিনপিংয়ের (Xi Jinping)সঙ্গে প্রায় ৪০০ জন আধিকারিকের একটি বড় প্রতিনিধিদল ভারতে আসতে পারে বলেও জানা যাচ্ছে। ২০১৯ সালে শেষবার ভারতে BRICS সম্মেলনে যোগ দেওয়ার সময় চিনা প্রতিনিধিদলে ২০০-রও কম আধিকারিক ছিলেন। ফলে এবার প্রতিনিধিদলের আকারও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চিনের আগ্রহের একটি ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে শি জিনপিংয়ের (Xi Jinping)সফর এবং তাঁর সম্ভাব্য ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠকের সূচি এখনও চূড়ান্ত হয়নি। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, BRICS সহযোগিতাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয় এবং বর্তমান চেয়ার হিসেবে ভারত যাতে সফলভাবে সম্মেলন আয়োজন করতে পারে, তার জন্য চিন সমর্থন করছে। তবে শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে তাদের কাছে এই মুহূর্তে নিশ্চিতভাবে জানানোর মতো কোনও তথ্য নেই। ভারতের বিদেশ মন্ত্রকও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
আরও দেখুনঃ ভারতের আদমশুমারিতে আলাদা শ্রেণীতে গণনা হবে না ভিক্ষুক-যাযাবরদের
এর মধ্যেই ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। গত জুলাইয়ের শেষ দিকে সীমান্তের একটি প্রত্যন্ত এলাকায় ভারতীয় ও চিনা সেনার টহলদারি দল মুখোমুখি হয়েছিল বলে খবর সামনে আসে। এরপর ১২ আগস্ট ভারত স্পষ্ট করে জানায়, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ভারত-চিন সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।