Jadavpur University Campus-এর গ্রাফিতি নিয়ে কী বার্তা দিলেন CM Suvendu Adhikari?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ডিভিশন বয়েজ হস্টেলে দেশবিরোধী ও আপত্তিকর গ্রাফিতি। অভিযোগ পেয়েই উপাচার্য ও উচ্চশিক্ষা দপ্তরকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল মুখ্যমন্ত্রী দপ্তর (CMO)। মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে যাদবপুরের পড়ুয়াদের একাংশের পাঠানো ভিডিয়ো ও ছবির ভিত্তিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। হস্টেল চত্বরে অবিলম্বে অন-গ্রাউন্ড ফিজিক্যাল ভেরিফিকেশন বা সরেজমিনে তদন্ত চালিয়ে ওই আপত্তিকর গ্রাফিতি মুছে ফেলা এবং অভিযুক্তদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাঙ্গনে ভারতবিরোধী প্রচার ও বিশৃঙ্খলা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট জানিয়ে জবাবদিহি নিশ্চিত করার বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। দেখুন কী জানালেন মুখ্যমন্ত্রী।