Arjun Singh | ১০ বছর বন্ধ মুর্শিদাবাদের তারাপুর হাসপাতাল, ফের চালুর আশ্বাস মন্ত্রীর
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য তৈরি ESI হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের পরিবহণ ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। প্রায় ১০ বছর ধরে বন্ধ থাকা হাসপাতালটি পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসা পরিষেবা চালুর মাধ্যমে পুনরুজ্জীবনের আশ্বাস দিয়েছেন তিনি। হাসপাতালের বেহাল পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার অভাবের কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন স্থানীয় শ্রমিক নেতারা। দিনভর কর্মসূচিতে বিড়ি শ্রমিক, ব্যবসায়ী এবং জুট ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন মন্ত্রী।