বারাসতে ‘মেগা জব ড্রাইভ’
মঙ্গলবার বারাসতে অনুষ্ঠিত হলো ‘বন্ধন স্কিলস মেগা জব ড্রাইভ’। কর্মসংস্থানের আশায় এ দিন সকাল থেকেই বহু যুবক-যুবতী এখানে ভিড় জমান। এই মেলায় একাধিক সংস্থার HR-প্রতিনিধিরা এসেছিলেন এবং তাঁরা সরাসরি প্রার্থীদের ইন্টারভিউও নেন। পাশাপাশি এখানে রিটেল সেলস, হসপিটালিটি, কাস্টমার সার্ভিস-সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হয়। সংস্থার দাবি, তাঁরা এখনও পর্যন্ত ৬০ হাজারের বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়েছেন। ওই সংস্থার দাবি, এ ধরনের জব ড্রাইভ আয়োজন করে ৪৬ হাজারের বেশি মানুষকে চাকরি পেতে সাহায্যও করা হয়েছে।